কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নুরুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ভূঁইয়া।
আরও বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম হোসেন রাকিব প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া বলেন, উপজেলায় মোট ভোটার তিন লাখ ১৫ হাজার, এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে।
