বক্স অফিসে অক্ষয়ের ‘সেলফি’র কপাল মন্দ

অনলাইন ডেস্ক

বক্স অফিসে অক্ষয় কুমারের সেলফির কপাল খুব মন্দ। ২০২২ সালেও সাফল্যের মুখ দেখেননি অক্ষয়। খবর বলছে, ইমরান হাসমি-অক্ষয় কুমারের এই সিনেমা মুক্তির প্রথম দিনে (শুক্রবার) মাত্র ১.০৩ কোটির ব্যবসা করেছে।

ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পরিচালনার দায়িত্বে গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা। সিনেমায় রয়েছেন নুসরত বারুচা ও ডায়না পেন্টিও।

ট্রেড অ্যানালিসিস্ট তরন আদর্শ টুইট করেছেন, ‘পিভিআরে ৬৪ লাখ, আইনক্সে ৪৩ লাখ, সিনেপলিসে ২৩ লাখ, মোট ১.৩০ কোটি। আশ্চর্যজনকভাবে সংখ্যা খুবই কম!’ সঙ্গে তিনি এখন পর্যন্ত ২০২৩-এর অন্যান্য মুক্তিপ্রাপ্ত মেজর ছবিগুলোর ওপেনিংও শেয়ার করেছেন টুইটে। আর তা হল- পাঠান: ২৭.০৮ কোটি, শেহজাদা: ২.৯২ কোটি
আর এই হিসাবে অক্ষয়ের এ সিনেমা তাকে সবচেয়ে খারাপ ওপেনিং দিয়েছে বিগত ১০ বছরে।

শুক্রবার রাতেই কঙ্গনা রানাওয়াত উপহাস করেন করণ জোহরকে নিয়ে। তার শেষ ছবি ধকড়ের নাম না নিয়ে তা সেলফির সঙ্গে তুলনা করে কুইন নায়িকা লিখেছেন, ‘করণ জোহরের সিনেমা সেলফি মুক্তির দিনে ১০ লাখও ব্যবসা করতে পারেনি। দেখলাম না কোনও ট্রেড ও মিডিয়া ব্যক্তিত্ব এ নিয়ে কথা বলছে। ওকে উপহাস করতে ভুলে গেছে, যেভাবে ওরা আমায় হয়রান করে থাকে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights