বাংলাদেশের প্রবৃদ্ধি ভারত-পাকিস্তানকেও পেছনে ফেলেছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ‘দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে যে রূপকল্পের কথা বলা হয়েছিল, তা বাস্তবায়নে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সফলতা অর্জন করেছি। আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হচ্ছে তা ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে।’

আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে সোনার বাংলা গড়ার জন্য যে রূপকল্প প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু প্রতিরোধের জন্য আমরা ১০০ বছরের একটি পরিকল্পনা নিয়েছি। তথ্য ছাড়া কখনোই পরিকল্পনা করা যায় না, আর এক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। পরিসংখ্যানের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিকল্পনার ক্ষেত্রে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্প (এসডিসি) তথ্য বিল্পব ছাড়া সম্ভব নয়। আর তা করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পরিসংখ্যানের। তাই পরিসংখ্যানকে আমাদের গুরুত্ব দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights