শীতলক্ষ্যায় চার নৌযানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত চারটি নৌযানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃক ইস্যুকৃত রুট পারমিট না থাকায় চারটি নৌযানকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights