কালিয়াকৈরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স এর যাত্রা শুরু হয়েছে । শুক্রবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। এসময় উপস্থিত ছিলেন সৌদি আরব ওয়ামি সচিবালয়ের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু’ এবং রিয়াদস্থ ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলার এসিল্যান্ড দিল আফরোজ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাহউদ্দিন মিয়াজি, কাজী মোহাম্মদ শাহেদ, প্রফেসর আমিনুর রহমান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এয়ার কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শওকত আলী, গণ্যমান্য অতিথিবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights