চুয়াডাঙ্গায় ৩৮ লাখ টাকার সোনার গহনা জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ২২টি সোনার গহনা জব্দ করেছে বিজিবি। আজ শনিবার সকাল ১০টার দিকে দর্শনার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রাম থেকে সোনার গহনাগুলো জব্দ করা হয়। ৩০৬ গ্রাম ওজনের গহনার আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয়ঘড়িয়া মসজিদের সামনে অবস্থান নেয় বিজিবি। এসময় সন্দেহভাজন তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্ত থেকে দর্শনা অভিমুখে যাচ্ছিলো। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশী করে ভারতে তৈরি ৩০৬ গ্রাম ওজনের ২২টি সোনার গহনা জব্দ করা হয়।
