ঝালকাঠির কাঠালিয়ায় আগুন, ৩ দোকান পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলা সদরের দক্ষিণ আউরা গ্রামের কাঠালিয়া সেতুর ঢালে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এতে লিলি বেগম, সুমি আক্তার নামের দুই নারী ব্যবসায়ীর হোটেল ও লিটন নামের এক চটপটি ব্যবসায়ীর দোকান আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights