গ্রেফতারকৃত আসামিকে পূর্বের হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে ২০১৭ সাল হতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতার করা হয়। তার নাম মো. দেলোয়ার হোছেন। তিনি হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম লেদার মো. আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় মামলা ছিল (নং-৬১, জিআর নং-৬১৭/১৭, টেকনাফ থানার প্রসেস নং-৭৮১৬/২১, ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৪৪৭/৩২৩/ ৩৫৪/৩০২/৩৪)।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পূর্বের হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights