ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন

অনলাইন ডেস্ক

বিদেশে বসবাসরত কোনো প্রবাসী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধনের আবেদন করার পর নির্বাচন কমিশনের (ইসি) যোগাযোগের জবাব না দিলে সাত দিনের মধ্যে তার আবেদন বাতিল করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে কর্মকর্তাদের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করবেন। ফোনে যোগাযোগ সম্ভব না হলে এসএমএস পাঠানো হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এসএমএস পাঠানোর পরও আবেদনকারী সাত দিনের মধ্যে কোনো সাড়া না দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিজ সিএমএস অ্যাকাউন্ট থেকে আবেদন বাতিলের বার্তা পাঠিয়ে আবেদনটি বাতিল করবেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু রয়েছে।

এ ছাড়া সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডেও শিগগিরই এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights