চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রায়হান উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান মুরাদপুর ইউনিয়নের দোয়াজিপাড়া এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিলো। তার অবস্থান জানতে পেরে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights