কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, মামলা দায়ের

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিকলীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্বে একদল নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মী এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে ( মামলা নাম্বার ৫০)।

ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights