ফিফটি করেই আউট মুমিনুল

অনলাইন ডেস্ক

টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি করার পরের বলেই আউট হয়েছেন মুমিনুল হক। এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান।

ভালোই ব্যাটিং করছিলেন। মনে হচ্ছিল লিটন দাসের সঙ্গে বড় জুটি গড়তে যাচ্ছেন। কিন্তু মুমিনুলের আউটে চতুর্থ উইকেটের পতন হয় দলীয় ১২৮ রানে।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে দিন শুরু করা দলটি প্রথম সেশন শেষ করেছে ৩ উইকেটে ১০৫ রান তুলে। এই সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু শাহাদাত হোসেনের উইকেট।

শাহাদাতের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ভালোই খেলছিলেন মুমিনুল হক। একপর্যায়ে সিলসের বলে ৫০ রান করে আউট হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ৩৬ রান এবং মেহেদি মিরাজ ৭ রানে অপরাজিত আছেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights