পাক-ভারত মহারণে যেমন হতে পারে চূড়ান্ত একাদশ

অনলাইন ডেস্ক

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে দুই শিবিরেই চলছে শেষ মুহূর্তের অঙ্ক কষা। পিচ, কন্ডিশন ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে একাদশে দেখা যেতে পারে চমক।

ভারতীয় দলে ওপেনিং কম্বিনেশনে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। আগের ম্যাচে না খেলা বাঁহাতি অভিষেক শর্মা একাদশে ফিরতে পারেন। সে ক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে।। নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব, যিনি মিডল অর্ডারের ছন্দ ঠিক রাখার মূল ভরসা।

হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে ব্যাট-বলে ভারসাম্য আনার দায়িত্বে। স্পিন আক্রমণে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর জুটি প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে, আর পেস বিভাগে জাসপ্রিত বুমরাহ-আর্শদীপ সিং জুটি থাকবে আক্রমণের অগ্রভাগে।

পাকিস্তান শিবিরেও পরিবর্তনের হাওয়া। টানা ব্যর্থতার পর উসমান খানের বদলে তরুণ খাজা নাফায়কে উইকেটের পেছনে দেখা যেতে পারে। অভিজ্ঞ বাঁহাতি ফখর জামানের ফেরার সম্ভাবনা জোরালো। অধিনায়ক সালমান আলি আগার কাঁধে থাকবে নেতৃত্বের চাপ, আর ব্যাটিং লাইনে স্থিরতা আনতে কেন্দ্রবিন্দু বাবর আজম।

এ ছাড়াও অলরাউন্ডার শাদাব খান হতে পারেন ম্যাচের ‘এক্স-ফ্যাক্টর’। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি, স্পিনে আবরার আহমেদ ভরসার নাম।

সম্ভাব্য ভারত একাদশ

ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

সম্ভাব্য পাকিস্তান একাদশ

সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights