ইনজুরির কবলে তাওহীদ হৃদয়

অনলাইন ডেস্ক
টানা সিরিজ হারের পর একের পর এক ইনজুরির কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম, এরপর টেস্ট সিরিজ শেষে সাদা বলের সিরিজেও নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। টাইগার অধিনায়ক এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। আর এই তালিকায় যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম।

গতকাল বগুড়ায় অনুশীলন চলাকালে পায়ে চোট পান হৃদয়, যার কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন নির্বাচক। তিনি জানান, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত খেলতে পারবেন কি না, সেটি নিয়ে বিসিবি নিশ্চিত রিপোর্টের জন্য অপেক্ষা করছে, একইভাবে হৃদয়ের ক্ষেত্রেও অবস্থা একই। শান্তর খেলা নিয়ে রিপোর্ট পাওয়ার জন্য ওয়ানডে সিরিজের দল ঘোষণায় কিছুটা দেরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights