অন্তঃবর্তীকালীন সরকারকে সহযোগীতা করে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে —- হুমায়ুন কবীর খান
কালিয়াকৈর (গাজীপুর ) থেকে,, জিল্লুর রহমান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সালাহউদ্দিন আহমেদ। আরমান খান মডেল স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের উচিত বর্তমান অন্তঃবর্তিকালীন সরকারকে সহযোগিতা করে দেশের শান্তি ফিরিয়ে আনা।আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বলেন দলের জন্য যে যতটুকু ভুমিকা রেখেছে দল তাকে ততটুকু মুল্যায়ন করবে।
এসময় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি মোকলেছুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল,হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক মিনার উদ্দিন, জেলা শ্রমিকদলের সদস্য শাহজাহান,উপজেলা যুবদলের আহবায়ক তপন খান,পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ,সৈয়দ দেলোয়ার হোসেন লুৎফর, সৈয়দ পাভেল রেজভী, আব্দুল বারেক প্রমুখ।এ সময় বক্তারা বলেন,হুমায়ুন করীর খান গাজীপুর -১আসনের যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে এমপি হিসেবে নির্বাচিত করা সম্ভব হবে।
