পুষ্টি সপ্তাহ; খানসামায় তিন এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় ৩ এতিমখানায় পুষ্টিবার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার দুপুরে খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারদাহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২শ শিক্ষার্থীর মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টি বার্তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।
