বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগী হিরেন্দ্র নাথ বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৬৭ জন আক্রান্ত হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ১ জানুয়ারী থেকে রোববার পর্যন্ত বরিশাল বিভাগে দুই মেডিকেল কলেজ সহ জেলা ও উপজেলা হাসপাতালে ৭ হাজার ৯৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন। মারা গেছেন ৫৬ জন। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৫ জন। এছাড়াও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী জেলা সদর হাসপাতালে একজন, বরগুনা, ভোলা ও পিরোজপুরে তিনজন করে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights