নোয়াখালীতে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেসিডেন্সিয়াল স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জামায়াত নেতা মিজানুল হক মামুনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, এডভোকেট জহিরুল আলম ও মিজানুর রহমান ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ।

পরে শিক্ষার্থীদের ক্লাস পার্টিতে যোগ দিন তারা, কেক কেটে উদ্বোধন করেন। স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা দেয়া হয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights