বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বান্দরবান জেলা বিএনপি। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বান্দরবান শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার এতে নেতৃত্ব দেন।

পরে মুক্তমঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা রিটল বিশ্বাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগঠক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights