কুড়িগ্রামে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
‘অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’-এ স্লোগানে কুড়িগ্রাম জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে কুড়িগ্রামে ৩৩তম আর্ন্তজাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা।
জেলা সমাজসেবা উপ-পরিচালক কুড়িগ্রাম হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বি এম কুদরত ই খুদা, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সমন্বয়ক ইউনুছ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
