দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি অত্যাধুনিক পিস্তল দুটি ম্যাগজিন এবং একরাউন্ড গুলিসহ জুয়েল রানা (২৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত মধ্যরাতে, উপজেলার চিলমারী ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা ডিগ্রির চর এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়। জুয়েল ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ী। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দৌলতপুর উপজেলার ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল দুটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা করা হবে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আমরা মাত্র আসামি পেয়েছি মামলা হলে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights