ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও শপথ গ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা রিপ্রোার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নব-
নির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে পরিচিতি ও শপথ গ্রহণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী
লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড.এম হারুন উর
রশীদ, ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা পরিষদের
নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ
মোহাম্মদ সোহেল রানা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, এনটিভি ও
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, জেলা সমবায় কার্যালয়ের
পরিদর্শক ও রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনার রুহুল আমীন মোল্লা,
নব-নির্বাচিত জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ
সম্পাদক সাহিদুর রহমান সন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রবি ও
কোষাধ্যক্ষ সম্রাট শাহ্ধসঢ়;সহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথ
পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights