ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ
দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ
মিজানুর রহমান এ রায় প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম
শ্রেণীর এক ছাত্রীকে প্রায় উত্যক্ত করত শহরের হামদহ খন্দকারপাড়া এলাকার রেজওয়ানুল
ইসলাম জনি। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ
কোচিংয়ে যাওয়ার পথে জনি তার সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে
নিয়ে ধর্ষণ করে। প্রায় ১ সপ্তাহ পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়
নির্যাতিতার পিতা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে
থানায় মামলা দায়ের করে। ৩ মাস পর পুলিশ জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট
দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার রায় ঘোষণা
করেন।
