ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের মাঝে কী কথা হয়েছিল?

অনলাইন ডেস্ক

অ্যাডিলেড টেস্টে ভারতকে কার্যত ছিটকে ফেলেছিল ট্রাভিস হেডের খেলেছেন ১৪০ রানের ইনিংস। এখন পর্যন্ত ভারত পিছিয়ে আছে ২৯ রানে। যদিও হাতে আছে ৫ উইকেট। কিন্তু গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে রাজত্ব করে এসেছে, সেটা ভাঙতে ভারতকে করতে হবে অবিশ্বাস্য কিছুই।

অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তেও বলতে গেলে পিছিয়ে আছে ভারত। মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডের উইকেট পাওয়ার পর যেভাবে উদযাপন করেছেন, তাতে সমালোচনায় পড়তে হচ্ছে এই ভারতীয় পেসারকে। এমনকি সিরাজের নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্কারও অনেকটাই বিরক্তি প্রকাশ করেছেন এই পেসারের প্রতি।

তবে দিনের খেলা শেষে ট্রাভিস হেডই জানালেন দু’জনের মাঝে কী হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের সামনে ট্রাভিস হেড জানালেন মূল ঘটনা। আউটের পর মূলত ভুল বোঝাবুঝি থেকেই এমন সমস্যার শুরু। আর হেড প্রশংসা করলেও তা বুঝতে পারেননি সিরাজ, ‘আউটের পরেই আমি সিরাজকে বলেছিলাম, বেশ ভালোই বল করেছ। কিন্তু সে বিষয়টাকে অন্যভাবে বুঝেছে। যেভাবে পুরো বিষয়টা প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

এরপরেই ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ট্রাভিস হেড, ‘যা হবার হয়ে গেছে। ওরা যদি এভাবেই প্রতিক্রিয়া দেখাতে চায় আর এমন করেই নিজেদের উপস্থাপন করে তাহলে আমাদের পক্ষ থেকেও তাইই হবে।’

ভারতকে পেয়ে অজি ব্যাটা ট্রাভিস জ্বলে ওঠা একেবারেই নতুন কিছু না। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ট্রাভিস হেডই ছিলেন ম্যান অব দ্য ফাইনাল। ভারতকে কাঁদিয়েছিলেন তিনিই। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত হেডের সামনে বরাবরই যেন অসহায় ভারতের বোলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights