তারাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি ও অন্যান্য মানবাধিকার কমিটির আয়োজনে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানবাধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটির সভাপতি ড. প্রফেসর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক, মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটিী কার্যকরী সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সবশেষে বৈষমবিরোধী আন্দোলনে আহতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
