গলাচিপায় মাছ ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাছ ব্যবসায়ী মিরাজ হাওলাদারের (৩৫) এক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার উলানিয়ার সুতাবাড়িয়া নদীর ক্রেকিং বোট হতে। গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত মিরাজ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। মিরাজের মুন্না নামের একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মিরাজ সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে বিক্রি করতো। মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়ার সুতাবাড়িয়া নদীতে ক্রেকিং বোটের ইঞ্জিন চালু করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মিরাজের গলায় মাফলার ছিল। ইঞ্জিন চালু করার সময় হঠাৎ মাফলার পেঁচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) তা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর নদীর দুপারে উৎসুক লোকের সমাগম ও শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে গলাচিপা থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights