চট্টগ্রামে দুটি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ইন্দ্রপুল ও দুপুর সাড়ে ১২টায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির পরিচয় পাওয়া গেলেও অন্যটির পরিচয় শনাক্ত করা যায়নি।

পটিয়া থানা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, চরকানাই এলাকার একটি পুকুর থেকে বদি আলম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। তবে তারা থানায় কোনো নিখোঁজ ডায়েরি করেননি। তার মুখে একটু আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights