আমতলী-কুয়াকাটা মহাসড়কে বিএনপির মশাল মিছিল

বরগুনা প্রতিনিধি
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে শনিবার রাতে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ওই মশাল মিছিল কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। ওই সময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলকারীরা ওই সড়ক ছেড়ে পালিয়ে যায়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিলের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মহাসড়ক ছেড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights