সাবেক এমপি কাদের খানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আদালত প্রতিবেদক

সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।

আজ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ চার্জশিট গ্রহণ করেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ বদলির আদেশ দেন। মনজুরুল ইসলাম (লিটন) হত্যা মামলায় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য কাদের খান।

মামলা সূত্রে জানা গেছে, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আবদুল কাদের খান ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকা গোপন করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নূর আলম গত ১০ জানুয়ারি এ চার্জশিট দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights