এক যুগ পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক রাজুকে (৩২) এক যুগ পারিয়ে থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। রাজু পতেঙ্গা থানার খালপাড় এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজু দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। মঙ্গলবার তিনি বাকলিয়া এলাকার আহাদ কনভেনশন এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি দল। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights