পি কে হালদারের জামিন শুনানি পিছিয়েছে

অনলাইন ডেস্ক
হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারের (যিনি পি.কে. হালদার নামে পরিচিত) জামিনের শুনানি পিছিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বেলা ৩টার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

২০২০ সালের শুরুতে পি কে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায়। সে সময় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্ট আদেশও দেয়। একইসাথে তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে ২০২১ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার।

সেই ধারাবাহিকতায় ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন। ভারতেরই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights