ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদেরকে
গ্রেফতার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়ার একটি বহুতলভবনের ১১ তলার বাসা থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শরীফ আহমেদ প্রকাশ শরীফ (১৭), সাইমুন (১৭), ছাজিম হোসেন (১৭), আমির হামজা প্রকাশ আলফি (১৭), মাহিদুল ইসলাম, প্রকাশ সিহাব (১৭) ও মো. রায়হান (১৭)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights