নাটোরে পুলিশের অভিযানে আটক ৩১

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশের অভিযানে শনিবার রাত থেকে ২৪ ঘণ্টায় ৩১ জনকে আটক করা হয়েছে। আটকৃকতদের বিরুদ্ধে বিজয় দিবসে নাশকতা সৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন নিয়মিত মামলা রয়েছে।

এর মধ্যে নাটোর সদর ও বড়াইগ্রাম থানায় ৯ জন করে, লালপুর ও গুরুদাসপুর থানায় চারজন করে, বাগাতিপাড়া ও নলডাঙ্গা থানায় একজন করে এবং সিংড়া থানায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকৃতদের বেশির ভাগই আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights