কেশবপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বুধবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মহাসিন আলী প্রমূখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights