‘‘সকল সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা’’ দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ‘‘সকল সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক
সংস্থা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার ২০২৪ সকাল ১০ টায় দিনাজপুরের ১৩টি
উপজেলার সাংবাদিকগণের উপস্থিতিতে দিনাজপুর প্রেসক্লাব কালীতলা হল রুমে জাতীয়
সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি জনাব মমিনুর রশিদ শাইন বলেন, পলাতক
স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা বরাবরই মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের পথে বাধা
সৃষ্টি করে এসেছে। তাদের শাসনামলে বারবার দেখা গেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল,
কলমের স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছিল।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, পলাতক
স্বৈরাচার আওয়ামীলীগ সরকার চেয়েছিল একটি নিস্তব্ধ সমাজ গ—তে, যেখানে সত্য প্রকাশের
কোনো জায়গা থাকবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, যেকোনো স্বৈরাচারই চিরস্থায়ী নয়।
স্বাধীন মতপ্রকাশের জন্য ল—াই করা মানুষের শক্তি কখনোই স্তব্ধ হয় না।
আজ আমরা সেই ল—াইয়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ, যেখানে স্বাধীন গণমাধ্যম থাকবে, সত্য কথা
বলার অধিকার থাকবে, এবং জনগণের কণ্ঠ কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না।
উপস্থিত ছিলেন প্রধান বক্তা মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মুহাম্মদ কামরুল ইসলাম,
বিশেষ অতিথি সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয়
নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, সহকারী সচিব সাজ্জাদুর রহমান
সাজু, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক রংপুর বিভাগীয় কমিটি মো. মোখলেছুর রহমান, আমন্ত্রিত অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা শহর আমীর মো.
সিরাজুস সালেহিন, সাধারণ স¤পাদক কামরুল ইসলাম (রাসেল), বাংলাদেশ জাতীয়তাবাদী
বাস্তুহারা দল দিনাজপুর জেলা সাধারণ স¤পাদক শাহজালাল (রোজ), দিনাজপুর পৌর বিএনপির সহ
সভাপতি ও ৩ নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights