বগুড়ায় আখেরি মোনাজাতে শেষ হলো তাবলীগ জামাতের ইজতেমা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাতের ইজতেমা। শনিবার সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাতে মুসল্লিদের কান্না ও আমিন আমিন ধ্বনীতে মুখরিত হয় ইজতেমা ময়দান।
আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী মাওলানা ফারুক সাহেব। এর আগে, হেদায়েতের বয়ান করেন কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী আব্দুর রহিম সাহেব।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় ধুনট থানা ও ডিবি পুলিশ দায়িত্ব পালন করেন। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ময়দান ত্যাগ করেছেন।
