লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ২২০ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ওয়াহেদুল ইসলাম পাটোয়ারী রাজু, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিম ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights