কেশবপুরে বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ
অনলাইন ডেস্ক
যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহানা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী। এছাড়া আরও বক্তব্য রাখেন থানা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, রুবিয়া খাতুন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক আবু হাসানসহ আরও অনেকে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে ইউনিয়নের সেরা ১০১ বৌমা-শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শাড়ী উপহার দেওয়া হয়।
