শিক্ষার্থী ধর্ষণ মামলায় চিকিৎসক জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন।

গ্রেফতার চিকিৎসক সাকিল আহমেদ (৩১) ঢাকার উত্তরখান থানার মাষ্টারপাড়া এলাকার আজগর আলীর ছেলে। ওই চিকিৎসক এমবিবিএস পাস করার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছিলেন। সাকিল আহমেদ ঢাকার সিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।

মামলার বরাতে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীর সাথে ২০১৬ সালে ওই চিকিৎসকের পরিচয় হয়। ওই সময়ে নবম শ্রেনী পড়ুয়া ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বর্তমানে তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছে। তাকে বিয়ে করার তাগাদা দেয়ার পর শিক্ষার্থীকে বরিশাল নগরীর ধানগবেষণা রোডে চিকিৎসকের ভাড়া বাসায় আসার প্রস্তাব দেয়।

বুধবার সকালে ওই বাসায় ছাত্রী এলে তাকে একাধিকবার ধর্ষণ করে। তখন বিয়ের কথা বললে টালবাহানা করে। তখন ওই শিক্ষার্থী থানায় মামলা করে। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আদালতে কোতয়ালী মডেল থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক বলেন, মামলার আসামী হিসেবে চিকিৎসককে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights