গাইবান্ধায় ডাকাত দলের সদস্য আটক
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় বন্দুক ও ২টি কার্তুজসহ সাইফুল ইসলাম (৩২) নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। এর আগে ওইদিন দুপুরে উপজেলার দুর্গম চর ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে এলাকাবাসীর তাকে আটক করে। ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ আলী ডাকাতের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌছাইলে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, সাইফুল ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাও রয়েছে। সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
