শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা কমিটি গঠিত

বান্দরবান প্রতিনিধি
অধ্যাপক ফারুক আহমদকে সভাপতি এবং তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৭ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবা বিকালে বান্দরবান জেলা শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের লোকেরা এখনো মসনদে বসে সচিবালয়ে আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও শক্ত হতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির এএস আব্দুচ সালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights