ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মা সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে সালন্দর ইউনিয়নের ১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীসহ শিক্ষক ও অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights