গাইবান্ধায় পুকুর থেকে প্রতিবন্ধী ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে ধলু শেখ (৭০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী এলাকার আব্দুল মজিদের পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ধলু শেখ একই উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকার মৃত ময়নুদ্দীন শেখের পুত্র।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, ধলু শেখ পেশায় একজন ভিক্ষুক। চোখে কম দেখতেন ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ হোন। আজ পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ পাওয়ার সংবাদ পেয়ে স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধলু শেখ নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মর্গে প্রেরণ করা হচ্ছে।
