টেকনাফে এবার ফাঁকা গুলি ছুড়ে দোকানদার অপহরণ

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি করে জসিম উদ্দিন নামে এক মুদির দোকানদাকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।

অপহৃত মুদির দোকানদার বাহারছড়া বড়ডেইল ৮নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিন (৩৫)।

স্থানীয় বাসিন্দার সাইফুল ইসলাম বলেন, জসিম উদ্দিন বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিজের দোকানে ছিলেন। রাত ১১টায় হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন বাধা দিলে একাধিক ফাঁকা গুলি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

জসিমের বড় ভাই মৌলানা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ স্থানীয় ও রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দোকানে এসে আমার ভাইকে ফাঁকা গুলিবর্ষণ করে তুলে নিয়ে যায়। প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

একই দিন (সোমবার) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে কাজ করতে গিয়ে রোহিঙ্গাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। সারাদিন পাহাড়ে অভিযান চালানো হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights