নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলায় এই নতুন বই বিতরণ করা হয়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই খুশি। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশা ব্যক্ত করেছে।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী সত্যতা স্বীকার করে বলেন, ৯টি উপজেলায় ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। তবে ৪র্থ ও ৫ম শ্রেণিতে বই আসে নাই। এজন্য বিতরণ করা সম্ভব হয়নি, কবে আসে সেটাও জানা নেই বলে তিনি জানান।
