কুড়িগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে জড়ো হন। পরে সেখানে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মেস্তাফিজুর রহমান মোস্তফা। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights