ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান। ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে পৌরসভার কাঁঠালী মার্কাজ মাদরাসা মাঠে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিএনপির এই নেতা।

কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকার শীতার্ত অসহায় মানুষের মাঝে সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে ৬টি ওয়ার্ডে ৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে আরও ২ হাজার কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights