সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।

তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷

সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক প্রীতম দাস, সদস্য তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর আহমেদ চৌধুরী, জেলা কমিটির আহবায়ক ইমন উদ দ্দোজা আহমদ, সদস্য সচিব মেহদী হাসান শাকিব, জুলাই আন্দোলনে আহত ফয়সল আহমদ, জহুর আলী প্রমুখ।
আন্দোলনে আহত ফয়সল আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা এমডি উসমান গণী সভা সঞ্চালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights