বালাসী-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলাবাসীর উদ্যোগে বালাসীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুু সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণ শুধু গাইবান্ধাবাসীর দাবি নয়, এটি উত্তরাঞ্চলের রংপুরসহ আট জেলার মানুষের দাবি। বক্তারা অবিলম্বে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights