পেকুয়ায় পলিথিন জব্দ, অবৈধ ইট ভাটায় অভিযান

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে পেকুয়া চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা ইন্সপেক্টর মো. মুছাইবিল বীন রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ পলিথিন মজুদ রাখা ও বিক্রয় করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকায় ভাই ভাই ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালাকানাধীন লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ এর ৫, ৬ ধারা লংঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিন বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ ও জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights